
সাইজ চার্টের অক্ষর (M, L, XL) ব্র্যান্ডভেদে বদলায়, কিন্তু ইঞ্চির মাপ বদলায় না। তাই সবসময় ইঞ্চি ধরে মেলান।
ঘরে যে জামাটি আপনার সবচেয়ে ভালো ফিট হয়, সেটি সমতল জায়গায় বিছিয়ে বুক, দৈর্ঘ্য ও হাতা মাপুন। এই তিনটি মাপ আমাদের সাইজ চার্টের সাথে মিলিয়ে নিন।
দুই সাইজের মাঝামাঝি পড়লে বড়টি নিন — ছোট করা যায়, বড় করা যায় না।
তাঁতিয়ানায় ডেলিভারির ৭ দিনের মধ্যে সাইজ বদলের সুযোগ আছে, তাই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।


