একটা ছোট স্বপ্ন, একটা বড় পরিবার
তাঁতিয়ানার শুরু একটা সাধারণ ইচ্ছা থেকে — দেশের তাঁতিদের হাতে বোনা কাপড় ন্যায্য দামে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। প্রথম বছরে আমরা হাতে গোনা কয়েকটা শাড়ি নিয়ে কাজ শুরু করেছিলাম।
আজ শীতের পোশাক, শাড়ি আর আমাদের আনলিস্টেড কালেকশন মিলিয়ে হাজারো পরিবার আমাদের সাথে আছেন। প্রতিটি অর্ডারের পেছনে আছে একজন তাঁতি, একজন কিউসি টিম মেম্বার আর একজন ডেলিভারি সাথী।

পর্দার পেছনে
আমাদের কাজের দিনগুলো কেমন — বুনন, বাছাই, প্যাকিং আর শোরুম।




আমরা যেটা কথা দিই
সরাসরি তাঁতির কাছ থেকে
মাঝখানে কোনো বাড়তি হাত নেই — নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের তাঁতি পরিবারের কাছ থেকে সরাসরি কাপড় নিই, তাই দাম আর মান দুটোই ঠিক থাকে।
পাঠানোর আগে দুইবার চেক
প্রতিটি পার্সেল প্যাক করার আগে সেলাই, রঙ আর মাপ দুইবার দেখা হয়। ছবিতে যা দেখছেন, হাতে ঠিক তা-ই পাবেন।
কথা দিলে রাখি
ডেলিভারির সময়, স্টক আর রিটার্ন — সবকিছুতে সোজা কথা। সমস্যা হলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজেই সমাধান।
আমাদের সাথে কথা বলুন
পছন্দের কাপড় খুঁজছেন, নাকি অর্ডার নিয়ে প্রশ্ন? আমরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আছি।